শিলিগুড়ি পুরনিগমের উন্নয়নে ভরপুর সহয়তা রাজ্যের
দি নিউজ লায়ন ; শিলিগুড়ি পুরনিগমের উন্নয়নে ভরপুর সহয়তা রাজ্যের। অশোকের সব দাবি দাওয়ার অনুমোদন দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিলিগুড়ির পানীয় জল সহ একাধিক সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ মন্ত্রীর। শিলিগুড়িতে রবিবার ও সোমবার দুদিনের সফরে এসেছেন ফিরহাদ হাকিম। দলীয় কর্মসূচির পাশাপাশি শিলিগুড়ির পুর এলকার উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করে শিলিগুড়ি পুর প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।
দীর্ঘদিনের বাম মসনদে শিলিগুড়ি পুরনিগম এলাকার উন্নয়নের হালহকিকত জানতে চান প্রশাসক বোর্ডের সদস্যদের কাছে। এদিনের শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক বাবুর সঙ্গে আলোচনায় মন্ত্রী ফিরহাদের হাকিমের হস্তক্ষেপে শিলিগুড়ির পানীয় জল ও ডাম্পিং গ্রাউন্ড সহ একাধিক সমস্যার সমাধানের পথে। শিলিগুড়ি দীর্ঘ বাম দূর্গে অশোকের জামানা জুড়ে পানীয় জলের সমস্যার কারনে চরম ভোগান্তির সম্মুখীন শহরবাসী। এদিন মন্ত্রী অমরুত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আওতায় পানীয় জলের সমস্যার সমাধানে কথা জানান।
শহরের দ্বিতীয় জলন্ত সমস্যা অবৈজ্ঞানিক পরিকল্পনাহীন ডাপিং গ্রাউন্ড। সেই সমস্যার সমাধানে বিজ্ঞানসম্মত উপায়ে পুনঃনবিকরন ক্ষেত্রে দ্বিতীয় বৃহৎ কয়েক কোটি টাকার প্রকল্পের অনুমোদনের বিষয়েও সম্মতি জানান মন্ত্রী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য রাজ্যের তরফে ১৮কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্ৰথম পর্যায়ের কাজ শুরুর কথা বলা হয়েছে পুরনিগমকে। তবে পুরো নিগমের তরফে এখনো প্রথম পর্যায়ের কাজ শুরু হয়নি। শিলিগুড়ি পুর এলাকার একসাথে পথশ্রীর আওতায় ১২টি প্রকল্পের অনুমোদনও মেলে এদিনের বৈঠকে। শিলিগুড়ি পুর নিগম এলাকার আর্বান এমপ্লয়মেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
রাজ্যের তরফে শিলিগুড়ি পুরনিগমের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের অনুমোদনের বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। ব্যক্তিগত সম্পত্তির ওপর আয় লাঘব করার বিষয়েও এদিন অশোকের আবেদনের সঙ্গে সহমত জ্ঞাপন করেন রাজ্যের পুর মন্ত্রী। পাশাপাশি পুরোনিগম বোর্ডের মেয়াদ শেষেও যে সমস্ত প্রকল্পের কাজ এখনও চলছে সেক্ষেত্রে রাজ্যের তরফে অনুদান জারি রাখার বিষয়েও সদর্থক সিদ্ধান্তের কথাই জানিয়েছেন মন্ত্রী বলেই জানান অশোক ভট্টাচার্য। এদিনের বৈঠকের পর অশোকের রাজ্যের বিরুদ্ধে বলা মিথ্যে বঞ্চনার বুলির বেলুন চুপসে যায়।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সম্মুখে নিজ মুখে অশোক ভট্টাচার্য জানান রাজ্যের তরফসহযোগিতা মিলছে। সমস্ত প্রকল্পগুলোর ক্ষেত্রেই অনুমোদন দিয়েছেন মন্ত্রী। নতুন দুটি প্রকল্পের ক্ষেত্রে তিনি আশাবাদী মন্তব্য করেছেন। সহমত জ্ঞাপন করে তিনি জানিয়েছেন নতুন প্রকল্পগুলির ক্ষেত্রে কলকাতা ফিরে আলোচনা করেই সিদ্ধান্ত দেওয়া হবে। অন্যদিকে এসজেডিয়ে প্রকল্পের কাজের দ্রুত সম্পনের পরামর্শ দেন।শিলিগুড়ি তিস্তা উপনগরী তৈরির কাজে নজর পুর ও নগরোনন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে শিলিগুড়ির একাধিক রাস্তার সংস্কার, নতুন রাস্তা, সৌন্দ্যায়নের সহ একাধিক প্রকল্প মন্ত্রীর কাছে পেশ করেন এসজেডিয়ে। এসজেডিয়ে চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন জানান মোট ৪৪কোটি টাকার প্রকল্পের কথা হয়েছে। শিলিগুড়ির ৬০টি প্রকল্প রয়েছে। এদিন মন্ত্রীর সঙ্গে দলীয় রাজনৈতিক সংগঠনের বিষয়ে মন্ত্রী গৌতম দেবের সঙ্গে একান্তে আলোচনা করেন মন্ত্রী। তাই নামে যে বিজেপি যে অপপ্রচার ছড়াচ্ছে তা সাফ জানিয়ে দেন মন্ত্রী গৌতম দেব।
যদিও বৈঠক শেষে মন্ত্রী গৌতম দেব জানান বৈঠক সম্পূর্ণরূপে আভ্যন্তরীণ, সে বিষয়ে কোনো কিছু বলবো না। পুরো নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে এদিন কংগ্রেস শ্রমিক নেতা অলোক ভক্তও বেশকিছু বন্ধ ঘরে আলোচনা করেন। যাতে করে শিলিগুড়ির বড় অংশের কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের তৃণমূল যোগের সম্ভাবনার খবরকেই আরও ষ্পষ্ট করছে যা এই মুহূর্তে শহরের আলোচ্য বিষয়।

Post a Comment